ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘থানা হবে জনগণের আস্থার জায়গা’, ফতুল্লা থানায় ডিসির পরিদর্শন

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং থানা পর্যায়ে জনসেবার মান সরেজমিনে পর্যালোচনা করতে ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার অভিযোগ গ্রহণ কেন্দ্র, রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা, হাজতখানা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত, সহজ ও স্বচ্ছ সেবা পান, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন।

এ সময় মো. রায়হান কবির বলেন, "থানা হবে জনগণের আস্থার জায়গা। সেবা নিতে আসা মানুষের সঙ্গে মানবিক ও বিনয়ী আচরণ করতে হবে। প্রতিটি অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।"

তিনি মাদক, চাঁদাবাজি ও ছিনতাই দমনে 'জিরো টলারেন্স' নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়ে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী থানাগুলোকে আরও স্মার্ট, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে পুলিশ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

ফতুল্লাকে নারায়ণগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, এ অঞ্চলের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে আরও তৎপর থাকতে হবে এবং চলমান কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে।

পরিদর্শন শেষে তিনি থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে থানার পরিচ্ছন্নতা বজায় রাখা, ডিজিটাল সেবার পরিধি বাড়ানো এবং নারী ও শিশু সহায়তা ডেস্কের কার্যক্রম আরও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনের সময় ইউএনও এস এম ফয়েজ উদ্দিন থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। তিনি জানান, জনসেবা আরও কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে থানাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অন্যদিকে, ওসি মাহবুব আলম থানার চলমান কার্যক্রম তুলে ধরে বলেন, সাধারণ মানুষের জন্য সেবার মান আরও উন্নত, স্বচ্ছ ও গতিশীল করতে ফতুল্লা মডেল থানা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘থানা হবে জনগণের আস্থার জায়গা’, ফতুল্লা থানায় ডিসির পরিদর্শন

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ