দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হামজনিত উপসর্গ নিয়ে ৪ জন এবং হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৮৭৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১৩ হাজার ৫০০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
এদিকে, একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩৪০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ৬০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাম নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম ও আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন