পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রতিবেশী এক শিশুকে লটকনের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ˆবদ্যনাথ রায় নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ| শুক্রবার (১০ জুলাই) ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় এজাহার জমা দেন| পরে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়| এইদিকে শুক্রবার দিবাগত রাত আড়াইটায় পুলিশ ও ডিবি'র যৌথ অভিযানে বোদা এলাকা থেকে অভিযুক্ত ˆবদ্যনাথের বোনের বাসা যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়| এর আগে শুক্রবার দুপুরে ভুক্তভোগী শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়| গ্রেপ্তার ˆবদ্যনাথ রায় উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট ˆবরাগী পাড়া এলাকার রামচরন রায়ের ছেলে| শুক্রবার ঘটনা জানাজানির পর সে বাড়ি থেকে পালিয়ে যায়| পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত ˆবদ্যনাথ রায় গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিবেশী এক হিন্দু শিশু ও এক মুসলিম শিশুকে পৃথকভাবে নিজ বাড়িতে ডেকে নিয়ে এই অপচেষ্টা চালায়| সর্বশেষ গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে আমেনা আক্তার (ছদ্মনাম) নামের এক শিশুকে লটকন দেওয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে ˆবদ্যনাথ রায়| ভুক্তভোগী শিশুর মা জানান, বেশ কিছুক্ষণ মেয়েকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন| এ সময় স্থানীয় অন্য শিশুরা জানায়, ˆবদ্যনাথ তার মেয়েকে ঘরের দিকে নিয়ে গেছে| প্রথমে গিয়ে সন্ধান না পেলেও, দ্বিতীয়বার খুঁজতে গেলে অভিযুক্তের ভাতিজা সুনিল (ছদ্মনাম) জানায় শিশুটিকে টয়লেটে আটকে রাখা হয়েছে| পরবর্তীতে সেখান থেকে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়| শিশুটির মা আরও বলেন, তার মেয়েকে ঘরে নিয়ে পোশাক খুলে ধর্ষণ করে ˆবদ্যনাথ| বৃহস্পতিবার তেমন কিছু বুঝতে না পারলেও শুক্রবার (১০ জুলাই) সকালে ঘুম থেকে উঠে শিশুটি অসুস্থ হওয়ায় এবং ঠিক ভাবে হাঁটতে না পারায় বিকেল ৩টার দিকে তাকে দেবীগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়| জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানিয়া জাহান সুকন্যা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত করেন| এরপর উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করেন| বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে| ভুক্তভোগী শিশুর প্রতিবেশী সেলিনা আক্তার জানান, অভিযুক্ত ˆবদ্যনাথ রায়ের ভাতিজা শিশু সুনীলসহ (ছদ্মনাম) অন্য শিশুরা ঘটনাটি দেখে ফেলায় তাদেরকে প্রথমে টাকার লোভ দেখায় ˆবদ্যনাথ| পরবর্তীতে শিশুরা রাজি না হলে তাদেরকে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত| এদিকে এলাকাবাসী আরও জানায়, মাত্র এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) একই এলাকার তৃতীয় শ্রেণী পড়ুয়া বিন্দু রানী (ছদ্মনাম) নামের অপর এক আট বছর বয়সী শিশুকেও একইভাবে লটকন দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে শ্লীলতাহানি করে ˆবদ্যনাথ রায়| একই সময় মেয়েকে দেখতে না পেয়ে শিশুটির মা ডাকাডাকি করলে ˆবদ্যনাথ শিশুটিকে ছেড়ে দিলে সে নিজ বাসায় চলে যায়| শিশুটি তৎক্ষনাৎ তার মাকে কিছু না বললেও পরে সব খুলে বলে| এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী| এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা বলেন, আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে|

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন