ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজারে পৃথক অভিযানে ১০০,০০০ পিস ইয়াবাসহ আটক-২ হেল্পারসহ গাড়ি জব্দ

ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা

কক্সবাজার সদর মডেল থানার ধারাবাহিক অভিযানের বিশাল সাফল্য:

প্রথম দফায়-৮০০০ পিস এবং দ্বিতীয় দফায় ৯২০০০ পিস ইয়াবাসহ একদিনে মোট ১০০০০০( এক লক্ষ) পিস ইয়াবা উদ্ধার।

মাদক নির্মূলে কক্সবাজার জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে  ১০ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে কক্সবাজার সদর থানার অফিসার্স ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে রাত ৮.০০ টা থেকে একটি চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কক্সবাজার থেকে ঢাকাগামী 'সেন্টমার্টিন ট্রাভেলস'-এর একটি স্লিপার কোচ (বাস) থামিয়ে তল্লাশিকালে গাড়ির স্লিপিং সিটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ৯২,০০০ (বিরানব্বই হাজার) পিস অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় মাদক পরিবহনে জড়িত থাকার অপরাধে গাড়ির হেল্পার মোঃ শেখ রাতুল (২৩)-কে আটক করা হয়েছে। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত বিলাসবহুল স্লিপার কোচটি বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এসময় গাড়ির চালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়।

একই দিন ১০ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারি আটক করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করে। পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায় কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের সাস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশে রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে আসামী মোঃ ফয়সাল (৪০) এর চালিত পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশি করা হলে, তার গাড়ির বাম্পারের মধ্যে বিশেষ কায়দায় সুকৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ৮,০০০ (আট হাজার) পিস অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত উক্ত পিকআপ গাড়িসহ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বলেন মাদকের বিরুদ্ধে কক্সবাজার জেলা পুলিশের 'জিরো টলারেন্স' নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কক্সবাজারে পৃথক অভিযানে ১০০,০০০ পিস ইয়াবাসহ আটক-২ হেল্পারসহ গাড়ি জব্দ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ