দীর্ঘ ২৫ বছরের সাংবাদিকতা জীবনে নিজের পেশাগত সততা ও নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বলে উল্লেখ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. মামুন রেজা। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছেন।
এক লিখিত বক্তব্যে মো. মামুন রেজা বলেন, তিনি গত ২৫ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন এবং জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। তার ভাষ্য অনুযায়ী, সম্প্রতি ‘দৈনিক খুলনার চোখ’ নামে একটি ফেসবুক পেজে তাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।
তিনি বলেন, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের কার্যক্রমের সংবাদ সংগ্রহ করা স্বাভাবিক বিষয়। কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তির সংবাদ প্রকাশ বা তথ্য সংগ্রহের ভিত্তিতে একজন সাংবাদিককে রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করা অনুচিত। তিনি দাবি করেন, তার দীর্ঘ কর্মজীবনে কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে কাজ করেননি কিংবা দলীয় কর্মসূচিতে রাজনৈতিক কর্মী হিসেবে অংশ নেননি। যদি কোনো রাজনৈতিক কর্মসূচিতে তার উপস্থিতি থেকে থাকে, সেটি ছিল শুধুমাত্র সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনের জন্য।
মো. মামুন রেজা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট ফেসবুক পেজে তাকে ‘মাদক সেবনকারী’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর। তিনি দাবি করেন, ব্যক্তিগত জীবনে তিনি কখনো ধূমপান বা কোনো ধরনের মাদক গ্রহণ করেননি। এ ধরনের অভিযোগকে তিনি তার চরিত্রহননের নিকৃষ্ট প্রচেষ্টা বলে উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, যদি সংশ্লিষ্ট ফেসবুক পেজ থেকে অবিলম্বে ওই সংবাদ প্রত্যাহার না করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী মানহানি ও ডিজিটাল অপরাধসংক্রান্ত বিধানের আওতায় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
এ ছাড়া খুলনাবাসী, সহকর্মী এবং সাধারণ মানুষের প্রতি তিনি আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য বিশ্বাস না করতে। তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে দায়িত্ব পালন করে যেতে চান।
বিবৃতির শেষে মো. মামুন রেজা সবার দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন