কক্সবাজারে সততার অনন্য দৃষ্টান্ত: সততাই সর্বোত্তম পন্থা এই চিরন্তন সত্যটিকে আবারও প্রমাণ করলেন সম্মুখসারির শৃঙ্খলা বাহিনীর আনসার সদস্য মোঃ রবিউল হোসেন। কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা কক্সবাজার সদর থানায় হস্তান্তর করেন।
কক্সবাজার জেলা পুলিশ মিডিয়া সেল সুত্রে জানা যায় গত ০৬ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ কক্সবাজার বিমান বন্দর আনসার ক্যাম্পে কর্মরত আনসার সদস্য মোঃ রবিউল হোসেন এবং তাঁর সঙ্গীয় আনসার সদস্য নিরঞ্জন দাশ পথিমধ্যে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা কুড়িয়ে পান। টাকার লোভ লালসাকে ঊর্ধ্বে ঠেলে দিয়ে তাঁরা তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর থানায় হাজির হয়ে সম্পূর্ণ টাকা নিরাপদে থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
আনসার সদস্যদের এই অতুলনীয় সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান তাঁকে জেলা পুলিশ কার্যালয়ে ডেকে পাঠান। এই মহৎ কাজের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সততার যোগ্য স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আলী। উল্লেখিত ঘটনা আবারো প্রমাণ করল সততাই সর্বোত্তম পন্থা। এই চিরন্তন সত্যটিকে আবারও প্রমাণ করে দেখালেন আইন-শৃঙ্খলা বাহিনীর সম্মুখ সারির আনসার সদস্য মোঃ রবিউল হোসেন। তাঁর এই সততা সমাজকে আরও সুন্দর ও বিশ্বাসযোগ্য করে তুলতে সাহায্য করবে বলে মনে করেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন