নারায়ণগঞ্জের বন্দরে সাত বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক কিশোরকে (১৫) আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত কিশোর একই বাড়ির বাসিন্দা এবং সম্পর্কে তারা আপন চাচাতো ভাই। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং সে অভিযুক্তের মায়ের কাছে নিয়মিত প্রাইভেট পড়ত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত কোরবানির ঈদের আগে গরু দেখানোর কথা বলে অভিযুক্ত কিশোর শিশুটিকে একটি গোয়ালঘরে নিয়ে প্রথমবার বলাৎকার করে। এরপর একই কৌশলে আরও চার থেকে পাঁচ দিন শিশুটিকে ডেকে নিয়ে বলাৎকার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, সর্বশেষ গত ২৭ জুন বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটি প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যায়। সে সময় অভিযুক্তের মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত কিশোর শিশুটিকে আবারও গোয়ালঘরে নিয়ে বলাৎকার করে। বিষয়টি কাউকে জানালে বড় ধরনের ক্ষতি করা হবে বলে শিশুটিকে হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে শিশুটি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে একপর্যায়ে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। বিষয়টি জানার পর পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত কিশোরকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে তাদের হেফাজতে নেয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সত্যতা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন