ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শরীয়তপুরে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা আটক

শরিয়তপুর প্রতিনিধি
শরিয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬

শরীয়তপুরে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা আটক

রুপক চক্রবর্তী শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিজ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে শহীদুল ইসলাম দেওয়ান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শহীদুল ইসলাম ওই গ্রামের ইউসুফ আলী দেওয়ানের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ছয় বছর আগে তার মা মারা যাওয়ার পর থেকে ঘরে একা থাকার সুযোগে বাবা বিভিন্ন সময় তাকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন।

দীর্ঘদিন ভয়ে ও সামাজিক কারণে বিষয়টি কাউকে জানাতে পারেননি তিনি।

সম্প্রতি কৌশলে বাবার এমন কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ধারণ করেন ভুক্তভোগী। পরে বিষয়টি স্থানীয়দের অবহিত করলে তারা অভিযুক্ত শহীদুল ইসলামকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা আটক

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

রুপক চক্রবর্তী শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিজ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে শহীদুল ইসলাম দেওয়ান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শহীদুল ইসলাম ওই গ্রামের ইউসুফ আলী দেওয়ানের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ছয় বছর আগে তার মা মারা যাওয়ার পর থেকে ঘরে একা থাকার সুযোগে বাবা বিভিন্ন সময় তাকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন।

দীর্ঘদিন ভয়ে ও সামাজিক কারণে বিষয়টি কাউকে জানাতে পারেননি তিনি।

সম্প্রতি কৌশলে বাবার এমন কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ধারণ করেন ভুক্তভোগী। পরে বিষয়টি স্থানীয়দের অবহিত করলে তারা অভিযুক্ত শহীদুল ইসলামকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ