ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্রীপুরে পথরোধ করে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় অভিযোগ : মূল হোতা ইয়াসিন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬

শ্রীপুরে পথরোধ করে  বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় অভিযোগ : মূল হোতা ইয়াসিন

গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে মোঃ শহিদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ৫ জুলাই সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামের বিবাদীদের বসত বাড়ি সংলগ্ন রাস্তায় এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— শিমুলতলা গ্রামের মৃত আহাম্মদ মিয়ার ছেলে মোঃ সিরাজ (৫৫) এবং তার দুই ছেলে মোঃ ইয়াসিন (২০) ও মোঃ শফিকুল (৩০)।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী মোঃ ইয়াসিন (২০) এলাকায় দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, সেবন ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। মাদক ও সন্ত্রাসী বাহিনীর দাপটে সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। এই সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতার জোরেই সে এলাকায় নিয়মিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে। 

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগণের সাথে ভুক্তভোগী শহিদ মিয়ার পরিবারের দীর্ঘ দিন যাবৎ শত্রুতা চলে আসছিল। ঘটনার দিন সকালে শহিদ মিয়া কাওরাইদের জিনের মোড় থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে শিমুলতলা গ্রামের অভিযুক্তদের বাড়ির কাছের রাস্তায় পৌঁছালে ওত পেতে থাকা বিবাদীরা পরস্পর যোগসাজশে তার পথ রোধ করে।

কিছু বুঝে ওঠার আগেই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ১ নং বিবাদী ইয়াসিন হত্যার উদ্দেশ্যে ধারালো ছোরা দিয়ে শহিদ মিয়ার বাম চোখ লক্ষ্য করে কোপ দেয়। এ সময় তিনি সামান্য সরে গেলে কোপটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম চোখের নিচে লাগে। এতে ওই স্থান কেটে গিয়ে রক্তাক্ত গুরুতর জখম হয়।

এরপর ২ নং বিবাদী সিরাজ হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে তা শহিদ মিয়ার পিঠে লেগে হাড়ভাঙা জখম হয়। পরে অন্যান্য বিবাদীরাও তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে তীব্র ব্যথাযুক্ত জখম করে।

এ সময় ভুক্তভোগীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করতে এগিয়ে এলে ৩ নং বিবাদী শফিকুলসহ অন্যান্য অভিযুক্তরা "ভবিষ্যতে সুযোগ বুঝে তাকে ও তার পরিবারকে খুন করে লাশ মাটিতে পুঁতে রাখার" হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে স্থানীয় লোকজন ও পরিবারের সহায়তায় গুরুতর আহত বৃদ্ধকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ক্ষতস্থানে সেলাই ও ব্যান্ডেজসহ জরুরি চিকিৎসা সেবা প্রদান করেন (রেজি নং-৩৯৫২/০১)।

ভুক্তভোগী মোঃ শহিদ মিয়ার ছেলে মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান আমরা দুই ভাই প্রবাসী, আমরা বাড়িতে না থাকার সুবাদে আমার সহজ সরল বাবাকে রাস্তায় একা পেয়ে বেধড়ক  মারধর করে,আমার বাবা হার্টের রোগী এমনিতেই অনেকদিন যাবত অসুস্থ তারপর এভাবে রাস্তায় আটকিয়ে মারধর করার বিচার চাই। তিনি আরও বলেন এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের হোতা ইয়াসিন, সে এলাকায় মাদক ব্যবসা ও মাদক সরবরাহ করে এলাকার যুব সমাজকে ধ্বংস করছে, রাস্তা আটকিয়ে সাধারণ মানুষের টাকা ছিনতাই সহ মারধর করে, এলাকার মুরব্বিদেরকে লাঠি নিয়ে মারতে যায় বিভিন্ন সময়। মাদকাসক্ত এই ইয়াসিন ছেলেটাকে  দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্রীপুরে পথরোধ করে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় অভিযোগ : মূল হোতা ইয়াসিন

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ