সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জলুসা গ্রামের বাসিন্দা সন্তোষ মজুমদারের ছেলে মহাদেব মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ মানবিক সহায়তা প্রদান করেছেন। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মহাদেব মজুমদারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও সঞ্জয় ঘোষ। এ সময় তিনি বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। সরকারি বিধি-বিধানের আওতায় প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে।”
ইউএনও আরও বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উপজেলা প্রশাসনের দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
মানবিক সহায়তা পেয়ে মহাদেব মজুমদার উপজেলা প্রশাসন ও ইউএনও সঞ্জয় ঘোষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর প্রশাসনের এই সহায়তা ও খোঁজখবর তাদের পরিবারকে সাহস ও মানসিক শক্তি জুগিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন