ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ:

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬

ত্রিশালে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ:

ময়মনসিংহের ত্রিশালে আবারও শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় মসজিদের এক ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার, ৩ জুলাই দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের বালুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমাম সাইফুল ইসলাম খোকা স্থানীয় পাঞ্জেগানা মসজিদে বসবাস করতেন। তার বাড়ি মোক্ষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাপখালী গ্রামে।

মোক্ষপুর ইউনিয়নের ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, দুপুর ১২টার দিকে ইমাম সাইফুল মসজিদের পাশের বাড়ির ১১ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেণির এক কন্যাশিশুকে ডেকে মসজিদে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে তিনি ঘটনাস্থলে গিয়ে মসজিদের ফাঁক দিয়ে শিশুটিকে উলঙ্গ অবস্থায় দেখতে পান। 

এরপর বাজারের লোকজন জড়ো হয়ে অভিযুক্ত ইমামকে আটক করে জুতার মালা পরিয়ে মারধর করে। পরে ৯-এ ফোন দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমাম সাইফুল ইসলাম খোকা শিশুটিকে ডেকে এনে ধর্ষণের চেষ্টা করেন। তাকে আটক করা হয়েছে। ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।মাত্র কয়েকদিনের ব্যবধানে ত্রিশালে এটি তৃতীয় ঘটনা। এর আগে গত ২০ জুন চিকনা মনোহর ও ২ জুন বালিপাড়ায় দুই মসজিদের ইমাম শিশু ধর্ষণের অভিযোগে আটক হন। অল্প সময়ের মধ্যে পরপর এমন ঘটনায় এলাকায় তীব্র উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রিশালে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ:

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে আবারও শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় মসজিদের এক ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার, ৩ জুলাই দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের বালুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমাম সাইফুল ইসলাম খোকা স্থানীয় পাঞ্জেগানা মসজিদে বসবাস করতেন। তার বাড়ি মোক্ষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাপখালী গ্রামে।

মোক্ষপুর ইউনিয়নের ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, দুপুর ১২টার দিকে ইমাম সাইফুল মসজিদের পাশের বাড়ির ১১ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেণির এক কন্যাশিশুকে ডেকে মসজিদে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে তিনি ঘটনাস্থলে গিয়ে মসজিদের ফাঁক দিয়ে শিশুটিকে উলঙ্গ অবস্থায় দেখতে পান। 

এরপর বাজারের লোকজন জড়ো হয়ে অভিযুক্ত ইমামকে আটক করে জুতার মালা পরিয়ে মারধর করে। পরে ৯-এ ফোন দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমাম সাইফুল ইসলাম খোকা শিশুটিকে ডেকে এনে ধর্ষণের চেষ্টা করেন। তাকে আটক করা হয়েছে। ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।মাত্র কয়েকদিনের ব্যবধানে ত্রিশালে এটি তৃতীয় ঘটনা। এর আগে গত ২০ জুন চিকনা মনোহর ও ২ জুন বালিপাড়ায় দুই মসজিদের ইমাম শিশু ধর্ষণের অভিযোগে আটক হন। অল্প সময়ের মধ্যে পরপর এমন ঘটনায় এলাকায় তীব্র উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ