ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাঁদা দাবি, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ: একাধিক মামলা করেও নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীর দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬

চাঁদা দাবি, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ: একাধিক মামলা করেও নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীর দাবি

নীলফামারীর সৈয়দপুরে চাঁদা দাবি, হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং ধারাবাহিক প্রাণনাশের হুমকির অভিযোগ এনে একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালত ও থানায় আইনি পদক্ষেপ নেওয়ার পরও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী মো. রায়হান সরকার।

মো. রায়হান সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন-এর সৈয়দপুর থানা শাখার সাধারণ সম্পাদক এবং দৈনিক বাস্তবতা পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি প্রথমে তার কাছে ১০ লাখ টাকা এবং পরে ৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তাকে হত্যা, পরিবারের সদস্যদের ক্ষতি করা এবং বাড়িঘর ও সম্পত্তি দখলের হুমকি দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১১ মে রাতে তিনি অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তার গতিরোধ করে। এ সময় তাকে, তার স্ত্রী এবং সঙ্গে থাকা এক আত্মীয়কে প্রকাশ্যে অপমান ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরবর্তীতে তাদের বাড়ির তালা ভেঙে একটি গাড়ি নিয়ে যাওয়া হয় এবং চাঁদার টাকা পরিশোধ করলে গাড়িটি ফেরত দেওয়া হবে বলে জানানো হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীর আরও দাবি, গত ৩ জুন তিনি বাড়িতে না থাকার সুযোগে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে বিভিন্ন স্থানের ভিডিও ধারণ করেন, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং পুনরায় ৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়েন।

তিনি জানান, গত ২৮ জুন তার শ্বশুরবাড়িতে গিয়ে অভিযুক্তরা তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এরপর ১ জুলাই আবারও শ্বশুরবাড়িতে গিয়ে একই ধরনের হুমকি দেওয়া হয় বলে স্থানীয়দের উদ্ধৃত করে অভিযোগ করেন তিনি। এসব ঘটনার পর তার পরিবার নিরাপত্তাজনিত কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না বলেও দাবি করেন।

রায়হান সরকারের ভাষ্য অনুযায়ী, এর আগেও ৮ ফেব্রুয়ারি বাজার এলাকায় তাকে মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকি দেওয়া হলে তিনি সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আদালতে একাধিক মামলা দায়ের, ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় শান্তি ও নিরাপত্তা চেয়ে আবেদন এবং আদালতের সার্চ ওয়ারেন্টের মাধ্যমে নিয়ে যাওয়া একটি গাড়ি উদ্ধার করা হয়।

তার অভিযোগ, একের পর এক আইনি পদক্ষেপ গ্রহণ এবং আদালতের শরণাপন্ন হওয়ার পরও অভিযুক্তদের পক্ষ থেকে হুমকি অব্যাহত রয়েছে। তিনি দাবি করেন, অভিযুক্তরা প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করায় তিনি, তার স্ত্রী, সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্য চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে রায়হান সরকার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং তার ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে, এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁদা দাবি, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ: একাধিক মামলা করেও নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীর দাবি

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ