ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আশুলিয়া থানা মহিলা দলের আংশিক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬

আশুলিয়া থানা মহিলা দলের আংশিক কমিটি অনুমোদন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা জেলা শাখা আশুলিয়া থানা মহিলা দলের আংশিক কমিটি অনুমোদন করেছে। নতুন কমিটিতে জ্যোৎস্না আক্তারকে সভাপতি এবং মাহফুজা বেগম পলিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ঢাকা জেলা মহিলা দলের পক্ষ থেকে এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে শিউলী আক্তারকে সিনিয়র সহ-সভাপতি, শারমিন ফেরদৌসকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নাজমা আক্তারকে সাংগঠনিক সম্পাদক, মাকসুদা হেনা রুবিকে প্রচার সম্পাদক এবং রহিমা বেগমকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম ও সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার স্বাক্ষরিত অনুমোদনপত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি জ্যোৎস্না আক্তার ও সাধারণ সম্পাদক মাহফুজা বেগম পলি দায়িত্ব দেওয়ায় জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আশুলিয়া থানা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন বলেও জানান।

বুধবার (১ জুলাই) দুপুরে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন করেই এ কমিটি গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব দলের শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আশুলিয়া থানা মহিলা দলের আংশিক কমিটি অনুমোদন

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ