সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি নারীর বাড়িতে এক মসজিদের ইমামকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শনিবার (২৭ জুন) গভীর রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় ওই নারীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদ (টাঙ্গাইলপাড়া)-এর ইমাম মো. সেলিমকে ওই নারীর বাড়িতে দেখতে পান এলাকাবাসী। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাকে আটক করেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী ও মসজিদের কয়েকজন মুসল্লি জানান, মো. সেলিম প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন।
স্থানীয়দের দাবি, ওই নারীর স্বামীর মৃত্যুর পর থেকেই তার সঙ্গে ইমাম সেলিমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. সেলিম বলেন, “গত প্রায় দেড় মাস ধরে আমাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। শনিবার রাতে আমি তার বাড়িতে যাই। এ সময় স্থানীয় লোকজন এসে আমাকে আটক করেন।”
ওই নারী বলেন, “আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।”
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত নই। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন