ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে উচ্ছেদ অভিযানে ১ কোটি টাকার সওজের জমি দখলমুক্ত

প্রকাশ : ২৮ জুন ২০২৬

হাটহাজারীতে উচ্ছেদ অভিযানে ১ কোটি টাকার সওজের জমি দখলমুক্ত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজার সংলগ্ন মির্জাপুর মৌজায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মালিকানাধীন সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএস ৬২৮২ দাগের অন্তর্গত প্রায় ৩ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়। এ সময় জমির ওপর নির্মিত অনুমোদনহীন স্থাপনাগুলো অপসারণ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, উদ্ধার করা সরকারি জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। ভবিষ্যতে কেউ সরকারি জমি দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

স্থানীয়রা সরকারি জমি উদ্ধার করায় উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা সরকারি জমি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হাটহাজারীতে উচ্ছেদ অভিযানে ১ কোটি টাকার সওজের জমি দখলমুক্ত

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজার সংলগ্ন মির্জাপুর মৌজায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মালিকানাধীন সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএস ৬২৮২ দাগের অন্তর্গত প্রায় ৩ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়। এ সময় জমির ওপর নির্মিত অনুমোদনহীন স্থাপনাগুলো অপসারণ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, উদ্ধার করা সরকারি জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। ভবিষ্যতে কেউ সরকারি জমি দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

স্থানীয়রা সরকারি জমি উদ্ধার করায় উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা সরকারি জমি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ