ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, আন্তর্জাতিক পরীক্ষাগারে গুণগত মান যাচাইয়ের পর ইউনিসেফের মাধ্যমে উন্নতমানের এসব ক্যাপসুল দেশে আনা হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের ক্যাম্পেইনে দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনার জন্য বর্তমানে সরকারের কাছে লাল ও নীল রঙের মোট ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে।

তিনি বলেন, দেশের প্রতিটি শিশুর কাছে এই সেবা পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তী দিনগুলোতে সুযোগ পাবে। এভাবে টানা চার দিন পর্যন্ত কার্যক্রম চলবে, যাতে কোনো শিশুই বাদ না পড়ে।

ক্যাপসুলের গুণগত মান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউনিসেফের মাধ্যমে এসব উন্নতমানের ক্যাপসুল সংগ্রহ করা হয়েছে। তাই এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, শিশুদের অন্ধত্ব, হামের মতো বিভিন্ন জটিল রোগ প্রতিরোধে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ