ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফটিকছড়িতে পুনরায় চালু হলো ৪টি উপ-স্বাস্থ্য কেন্দ্র, বাড়ছে জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে উপজেলার চারটি উপ-স্বাস্থ্য কেন্দ্র। কোভিড-১৯ পরবর্তী সময়সহ বিভিন্ন কারণে উপজেলার বেশ কয়েকটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। ফলে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে নানা প্রতিবন্ধকতা দূর করে পুনরায় চালু করা হয়েছে এসব স্বাস্থ্যসেবা কেন্দ্র। নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তাঁর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দীর্ঘদিন অচল থাকা উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো পুনরায় চালুর কার্যক্রম শুরু হয় এবং সফলভাবে বাস্তবায়িত হয়। পুনরায় চালুর পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়। এর মধ্যে বৈদ্যুতিক সংযোগ সচলকরণ, পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণ এবং অন্যান্য জরুরি সংস্কার কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। উপজেলা স্বাস্থ্য প্রশাসন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় কেন্দ্রগুলো পুনরায় জনগণের জন্য স্বাস্থ্যসেবা প্রদান শুরু করেছে। পুনরায় চালু হওয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো হলো—নানুপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র লেলাং উপ-স্বাস্থ্য কেন্দ্র ফতেপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র কাঞ্চননগর উপ-স্বাস্থ্য কেন্দ্র এ উদ্যোগের ফলে সংশ্লিষ্ট এলাকার হাজারো মানুষ এখন নিজ এলাকার কাছাকাছি স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর রোগীর চাপ কমার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ফটিকছড়িতে পুনরায় চালু হলো ৪টি উপ-স্বাস্থ্য কেন্দ্র, বাড়ছে জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ