ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে ৪০ অসহায় মানুষের মাঝে অর্থ চেক প্রদান

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে ৪০ জন দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সরকারি বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম তাঁর নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় এসব চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এ সহায়তা দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দেওয়া হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. সেন্টু শেখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুদানের চেক হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে এক উপকারভোগী বলেন, “আমরা স্বপ্নেও ভাবিনি, এভাবে এমপির হাত থেকে সরকারি সহায়তা পাব। এই টাকা আমাদের অনেক উপকারে আসবে।”

চেক বিতরণ শেষে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মুকসুদপুরে ৪০ অসহায় মানুষের মাঝে অর্থ চেক প্রদান

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে ৪০ জন দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সরকারি বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম তাঁর নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় এসব চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এ সহায়তা দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দেওয়া হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. সেন্টু শেখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুদানের চেক হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে এক উপকারভোগী বলেন, “আমরা স্বপ্নেও ভাবিনি, এভাবে এমপির হাত থেকে সরকারি সহায়তা পাব। এই টাকা আমাদের অনেক উপকারে আসবে।”

চেক বিতরণ শেষে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ