আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে পৌরসভার ১৫নং ওয়ার্ডের পালশা, চারমাথা এবং গোদারপাড়া এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার নেতৃত্বে মিছিল, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
শহর যুবদলের সাবেক সভাপতি ও ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা মাসুদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন সিপার আল বখতিয়া। তিনি বলেন, দীর্ঘসময় পর মানুষের ভোটাধিকারের সুযোগ ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে। তিনি আরও দাবি করেন, অতীত সরকারের সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি এবং শিগগিরই তারেক রহমান দেশে ফিরে এদেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে সবার দোয়া চান।
কর্মসূচিতে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রুবেলসহ শান্ত, জিতু, সুলতান, রানা, রাজ্জাক, মমি, রুহুল মান্নান, আকরাম আল আমিন, সিদ্দিক, খোরশেদ, জেমস, আওয়াল, কনক, নাহিদ, তানভির, রাজিব, মোমিন, সুমন, পিয়াল, মুস্তাকিম, রাকিব, দুদুল, রিকো, মিজানুর রহমান, সেলিম, শহিদ, ফরহাদ, রাসেল, মন্টু, জুয়েল, রাহাত, রাশু, শফিক, নিরব, মেহেদী, সৌরভ, মশিউর রহমান এবং শামীম প্রমুখ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন