ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৭

ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৭
ছবি: সংগৃহীত

ফরিদপুরে হাম রোগের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৭ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জেলায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের ২৪ জুনের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৩ হাজার ৭ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৭৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন ভর্তি আছেন।

একই সময়ে হাসপাতাল দুটিতে চিকিৎসা শেষে মোট ৩৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উপজেলাভিত্তিক সর্বশেষ তথ্যে দেখা যায়, চলতি বছরে ভাঙ্গায় ২৪ জন, ফরিদপুর সদরে ২৩ জন, বোয়ালমারীতে ২১ জন, নগরকান্দায় ১৭ জন, সালথায় ১৪ জন, চরভদ্রাসনে ১২ জন, সদরপুরে ৬ জন এবং মধুখালীতে ২ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩৭ জন রোগীর মধ্যে ২৮ জন ফরিদপুর জেলার বাসিন্দা এবং ৯ জন পার্শ্ববর্তী জেলার। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে নতুন করে ১০ জনের শরীরে হাম রোগের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে রোগটির বিস্তার নিয়ন্ত্রণে রা

খা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৭

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ