ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে মান্দায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ২৩ জুন ২০২৬

অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে মান্দায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মান্দা উপজেলা শাখা।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে প্রসাদপুর বাজারের তিনমাথা মোড় থেকে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোলের সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মকলেছুর রহমান মকে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অপপ্রচার ও কুৎসার রাজনীতি পরিহার করে গণতন্ত্র, জনগণের অধিকার এবং সুস্থ ধারার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, জনগণের কল্যাণই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য।”

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক এমদাদুল হক, সাবেক ছাত্রনেতা নূর বক্স মণ্ডল, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাবেক ছাত্রনেতা নুর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা রাজনৈতিক অপসংস্কৃতি ও বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধ করে গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।##

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে মান্দায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মান্দা উপজেলা শাখা।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে প্রসাদপুর বাজারের তিনমাথা মোড় থেকে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোলের সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মকলেছুর রহমান মকে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অপপ্রচার ও কুৎসার রাজনীতি পরিহার করে গণতন্ত্র, জনগণের অধিকার এবং সুস্থ ধারার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, জনগণের কল্যাণই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য।”

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক এমদাদুল হক, সাবেক ছাত্রনেতা নূর বক্স মণ্ডল, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাবেক ছাত্রনেতা নুর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা রাজনৈতিক অপসংস্কৃতি ও বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধ করে গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।##

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ