ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

“আমরা জেল খেটেছি, তারা মন্ত্রীর সোফায় বসেছে”- হানজালাকে নিয়ে রাশেদের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬

“আমরা জেল খেটেছি, তারা মন্ত্রীর সোফায় বসেছে”- হানজালাকে নিয়ে রাশেদের মন্তব্য
ছবি: সংগৃহীত

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় হানজালা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখলেও এখন নিজেকে আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করছেন।

সোমবার (২২ জুন) দেওয়া ওই পোস্টে রাশেদ খান বলেন, আন্দোলন চলাকালে যারা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নিজেদের নিরপেক্ষ অবস্থানে থাকার কথা জানিয়েছিলেন, তারাই এখন নিজেদের বড় বিপ্লবী হিসেবে তুলে ধরছেন।

তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের আগ পর্যন্ত হানজালার কোনো দৃশ্যমান আন্দোলনমুখী ভূমিকা ছিল না। তার ভাষায়, তখনকার সময় যারা ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ ছিলেন, তারা এখন রাজনৈতিকভাবে ভিন্ন পরিচয়ে সামনে আসছেন।

বিএনপি নেতা আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের সময়ে বিএনপি নেতাকর্মীরা মামলা ও রাজনৈতিক চাপের মুখে মাঠে ছিলেন, অথচ অনেকে তখন নীরব ভূমিকা পালন করেছেন। বর্তমানে সেই ব্যক্তিরাই দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষ অংশে রাশেদ খান সতর্ক করে বলেন, রাজনৈতিকভাবে নতুন করে সক্রিয় হওয়া এসব ব্যক্তির বিরুদ্ধে তাদের অবস্থানও কঠোর থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

“আমরা জেল খেটেছি, তারা মন্ত্রীর সোফায় বসেছে”- হানজালাকে নিয়ে রাশেদের মন্তব্য

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় হানজালা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখলেও এখন নিজেকে আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করছেন।

সোমবার (২২ জুন) দেওয়া ওই পোস্টে রাশেদ খান বলেন, আন্দোলন চলাকালে যারা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নিজেদের নিরপেক্ষ অবস্থানে থাকার কথা জানিয়েছিলেন, তারাই এখন নিজেদের বড় বিপ্লবী হিসেবে তুলে ধরছেন।

তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের আগ পর্যন্ত হানজালার কোনো দৃশ্যমান আন্দোলনমুখী ভূমিকা ছিল না। তার ভাষায়, তখনকার সময় যারা ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ ছিলেন, তারা এখন রাজনৈতিকভাবে ভিন্ন পরিচয়ে সামনে আসছেন।

বিএনপি নেতা আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের সময়ে বিএনপি নেতাকর্মীরা মামলা ও রাজনৈতিক চাপের মুখে মাঠে ছিলেন, অথচ অনেকে তখন নীরব ভূমিকা পালন করেছেন। বর্তমানে সেই ব্যক্তিরাই দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষ অংশে রাশেদ খান সতর্ক করে বলেন, রাজনৈতিকভাবে নতুন করে সক্রিয় হওয়া এসব ব্যক্তির বিরুদ্ধে তাদের অবস্থানও কঠোর থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ