ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পরীমনিকে ঘিরে জল্পনা শেষে শেখ সাদীর বাগদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬

পরীমনিকে ঘিরে জল্পনা শেষে শেখ সাদীর বাগদান সম্পন্ন
ছবি: সংগৃহীত

সংগীতাঙ্গনের পরিচিত মুখ শেখ সাদী ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন। বিশেষ করে অভিনেত্রী পরীমনিকে ঘিরে তার নাম সামাজিক মাধ্যমে নানা সময় প্রেমের গুঞ্জনে উঠে আসে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনাও হয়।

তবে এবার সেই সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন এই সংগীতশিল্পী। গত শুক্রবার (১৯ জুন) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তার আংটিবদল অনুষ্ঠিত হয়।

নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি হঠাৎ করেই নেওয়া হয়। তার বাবা-মা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সম্প্রতি দেশে আসেন। সেই সময় পরিবারের মধ্যে তার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। পরিবারের পক্ষ থেকে একজনকে পছন্দ করার পর তিনি সম্মতি দেন এবং দুই পরিবারের উদ্যোগে আয়োজন সম্পন্ন হয়।

জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং সেখানে একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। ঢাকার শাহজাদপুরে কনের বাসভবনে দুই পরিবারের উপস্থিতিতে বাগদানের অনুষ্ঠান হয়।

উল্লেখ্য, ‘ললনা’ গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া শেখ সাদী সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন। ‘শহরের নতুন অতিথি’ নাটকে তার বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পরীমনিকে ঘিরে জল্পনা শেষে শেখ সাদীর বাগদান সম্পন্ন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সংগীতাঙ্গনের পরিচিত মুখ শেখ সাদী ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন। বিশেষ করে অভিনেত্রী পরীমনিকে ঘিরে তার নাম সামাজিক মাধ্যমে নানা সময় প্রেমের গুঞ্জনে উঠে আসে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনাও হয়।

তবে এবার সেই সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন এই সংগীতশিল্পী। গত শুক্রবার (১৯ জুন) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তার আংটিবদল অনুষ্ঠিত হয়।

নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি হঠাৎ করেই নেওয়া হয়। তার বাবা-মা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সম্প্রতি দেশে আসেন। সেই সময় পরিবারের মধ্যে তার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। পরিবারের পক্ষ থেকে একজনকে পছন্দ করার পর তিনি সম্মতি দেন এবং দুই পরিবারের উদ্যোগে আয়োজন সম্পন্ন হয়।

জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং সেখানে একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। ঢাকার শাহজাদপুরে কনের বাসভবনে দুই পরিবারের উপস্থিতিতে বাগদানের অনুষ্ঠান হয়।

উল্লেখ্য, ‘ললনা’ গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া শেখ সাদী সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন। ‘শহরের নতুন অতিথি’ নাটকে তার বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ