নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী ও যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধে জড়িত আরও চারজনকে আটক করা হয়। সবমিলিয়ে আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (২০ জুন) সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে চার মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রুবেল মিয়া (৩২), কাউসার হোসেন (৩০), আক্তার ওরফে কানা আক্তার (৪৫) এবং অজিদ মিয়া (৩৮)। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ পুরিয়া হেরোইন এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া একই অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হৃদয় হাসান (২৭) ও কাউছারকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী মামলার আসামি মো. ইদ্রিস মৃধা (২৯) এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন সরকার (৫০) নামের আরও একজনকে আটক করে পুলিশ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন