ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে বাস থেকে ৮ লাখ টাকার ইয়াবাসহ চালক গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে কাঁচপুর হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কের ঢাকাগামী লেনে খান পাম্পের সামনে চেকপোস্ট পরিচালনাকালে এ অভিযান চালায়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কাঁচপুর হাইওয়ে থানার এসআই (নিঃ) শফিউল আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ‘Saintmartin AL Mizan’ লেখা যশোর-ব-১১-০২৫৩ নম্বরের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে বাসটির চালকের আসনের ডান পাশে গাড়ির সঙ্গে সংযুক্ত একটি বক্সের ভেতর কালো-লাল স্কচটেপে মোড়ানো নীল রঙের একটি এয়ারটাইট জিপার ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি খুলে ১০টি পৃথক প্যাকেট থেকে প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বাসচালকের নাম মো. শরিফ হোসেন (৩৯)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে বাস থেকে ৮ লাখ টাকার ইয়াবাসহ চালক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে কাঁচপুর হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কের ঢাকাগামী লেনে খান পাম্পের সামনে চেকপোস্ট পরিচালনাকালে এ অভিযান চালায়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কাঁচপুর হাইওয়ে থানার এসআই (নিঃ) শফিউল আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ‘Saintmartin AL Mizan’ লেখা যশোর-ব-১১-০২৫৩ নম্বরের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে বাসটির চালকের আসনের ডান পাশে গাড়ির সঙ্গে সংযুক্ত একটি বক্সের ভেতর কালো-লাল স্কচটেপে মোড়ানো নীল রঙের একটি এয়ারটাইট জিপার ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি খুলে ১০টি পৃথক প্যাকেট থেকে প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বাসচালকের নাম মো. শরিফ হোসেন (৩৯)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ