ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফেসবুক পোস্টের সত্যতা ও প্রভাব যাচাইয়ে তদন্ত শুরু

ছবি : সংগৃহীত

নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বাসিন্দা রবিউল ইসলাম রবিন (পিতা: আবুল কালাম আজাদ)-কে আটক করেছে নওগাঁ সদর থানা পুলিশ। তিনি চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সামনের এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

অনুসন্ধানে জানা যায়, গত ১১ জুন রবিউল ইসলাম রবিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টে লিখেছিলেন, “আওয়ামী লীগের শোডাউন দিলাম, তোমরা কি রাগ করলা চন্ডিপুরবাসী?”। স্থানীয়দের দাবি, ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

আটকের বিষয়ে জানতে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে জানান, “একজনকে আটক করা হয়েছে। তবে আমি বর্তমানে বাইরে রয়েছি। থানায় গিয়ে বিষয়টি বিস্তারিত বলতে পারব।”

পরবর্তীতে শুক্রবার (১৯ জুন ২০২৬) পুনরায় যোগাযোগ করা হলে ওসি জানান, গত ১১ জুনের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পুলিশের সন্দেহের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে যাচাই-বাছাই চলছে। তিনি আরও জানান, রবিউল ইসলাম রবিন বর্তমানে নওগাঁ সদর থানার হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তথ্য সংগ্রহ, অনুসন্ধান ও প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে।   আন

ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও অনুসন্ধান চলছে। পরবর্তী আপডেটে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ফেসবুক পোস্টের সত্যতা ও প্রভাব যাচাইয়ে তদন্ত শুরু

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বাসিন্দা রবিউল ইসলাম রবিন (পিতা: আবুল কালাম আজাদ)-কে আটক করেছে নওগাঁ সদর থানা পুলিশ। তিনি চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সামনের এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

অনুসন্ধানে জানা যায়, গত ১১ জুন রবিউল ইসলাম রবিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টে লিখেছিলেন, “আওয়ামী লীগের শোডাউন দিলাম, তোমরা কি রাগ করলা চন্ডিপুরবাসী?”। স্থানীয়দের দাবি, ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

আটকের বিষয়ে জানতে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে জানান, “একজনকে আটক করা হয়েছে। তবে আমি বর্তমানে বাইরে রয়েছি। থানায় গিয়ে বিষয়টি বিস্তারিত বলতে পারব।”

পরবর্তীতে শুক্রবার (১৯ জুন ২০২৬) পুনরায় যোগাযোগ করা হলে ওসি জানান, গত ১১ জুনের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পুলিশের সন্দেহের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে যাচাই-বাছাই চলছে। তিনি আরও জানান, রবিউল ইসলাম রবিন বর্তমানে নওগাঁ সদর থানার হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তথ্য সংগ্রহ, অনুসন্ধান ও প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে।   আন

ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও অনুসন্ধান চলছে। পরবর্তী আপডেটে বিস্তারিত জানানো হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ