ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সংবর্ধনা

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক নিযুক্ত হওয়ায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রকাশক-সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফকে যৌথ সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি।

বুধবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত প্রশাসক মো: শরীফুজ্জামান শরীফ।

সংবর্ধনা জবাবে মো: শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়নে জেলা পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “চুয়াডাঙ্গা জেলা পরিষদ বর্তমানে ‘সি’ ক্যাটাগরিতে থাকায় এটি দেশের অন্যতম পিছিয়ে পড়া জেলা পরিষদ হিসেবে পরিচিত। আমাদের লক্ষ্য হচ্ছে আন্তরিকতার সাথে কাজ করে এই জেলা পরিষদকে ‘বি’ অথবা ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা।”

জেলা পরিষদের নিজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা ব্যক্ত করে তিনি বলেন, “বর্তমানে আমাদের কোনো রাজস্ব আয় নেই। তবে জেলা পরিষদের ৯৩০ একর জমি রয়েছে। এই বিশাল পরিমাণ জমি কীভাবে ফলপ্রসূ উপায়ে কাজে লাগানো যায়, তা নিয়ে আমরা আলোচনা করছি। এর অংশ হিসেবে জেলা পরিষদের জায়গায় প্রায় ৫০০টি দোকান নির্মাণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা একদিকে পরিষদের রাজস্ব বাড়াবে এবং অন্যদিকে ব্যাপক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।”

শহরের বাণিজ্যিক এলাকার উন্নয়ন নিয়ে প্রশাসক আরও জানান, “চুয়াডাঙ্গার বড় বাজার সংলগ্ন নিচের বাজারে জেলা পরিষদের তিন বিঘা জমি রয়েছে। সেখানে একটি আধুনিক তিনতলা মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে ১২৬টি দোকান থাকলেও মাত্র ২৬টি দোকান থেকে পরিষদ ভাড়া পায়, বাকিরা ফ্রিতে ব্যবসা করছে। আমরা বর্তমান ব্যবসায়ীদের অগ্রাধিকার দিয়েই সেখানে নতুন মার্কেট নির্মাণ করব।” জেলা পরিষদের পক্ষ থেকে জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন তিনি।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, প্রেসক্লাব সদস্য আবুল হাসেম, এম এম আলাউদ্দিন, মিজানুর রহমান মিজান, মফিজুর রহমান জোয়ার্দ্দার, জাসাস সম্পাদক সেলিমুল হাবিব, আইনজীবী শাহজাহান মুকুল, আহসান আলী, সেলিম উদ্দিন খান, ক্লাব সদস্য বিপুল আশরাফ, রাজীব হাসান কচি, আজাদ মালিতা, সরদার আল আমিন ও অধ্যাপক সিদ্দিকুর রহমান প্রমুখ। এসময় অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ