ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তারেক রহমান যদি উপযুক্ত প্লেয়ার মনে করেন তাহলে মাঠে দিবেন - ফখর উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫

তারেক রহমান যদি উপযুক্ত প্লেয়ার মনে করেন তাহলে মাঠে দিবেন - ফখর উদ্দিন আহমেদ

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, আমাদের নেতা তারেক রহমান যদি মনে করেন যে ভালুকায় জাতীয়তাবাদী দলকে বিজয়ী করার জন্য আমি তাঁর কাছে উপযুক্ত ও শক্তিশালী প্লেয়ার, তাহলেই তিনি আমাকে মাঠে নামাবেন। তিনি আরও বলেন, "আর যদি মনে করেন যে এর চেয়েও যুক্ত-উপযুক্ত প্লেয়ার থাকে, তাহলে আমি তার পক্ষে কাজ করতে একবিন্দু কার্পণ্য করব না।" তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে যারা ভালোবাসে, দলকে যারা মানে, তারা জীবনের সবকিছু দিয়েও মানতে পারে; আর দলকে যারা ভালোবাসে না, তারা জীবনের সব পেয়েও দলকে কখনোই ভালোবাসতে পারে না।

শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা গণমানুষের কাছে পৌঁছে দিতে ভালুকা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত খারুয়ালী বাঘসাতরা মোড় খেলার মাঠে লিফলেট বিতরণ ও গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদকে পতনের পরে যখন আমাদের নির্বাচন আসে, তখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে সক্রিয় সৈনিক ছিল, আপনারা জানেন সেদিন আমরা কালো তালিকা করেছিলাম প্রকাশ করার জন্য। সেই কালো তালিকায় এরশাদের যারা দোসর ছিল, তাদের নাম সন্নিবেশিত করা হয়েছিল। সেই সময়ে আমাদের সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রার্থী সংকট ছিল। জাতীয়তাবাদী দলের কোথাও ভোটের সংকট ছিল না। সেই নব্বইয়ের নির্বাচনে আমরা বিজয়ী হয়েছিলাম।

গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাঠান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমান যদি উপযুক্ত প্লেয়ার মনে করেন তাহলে মাঠে দিবেন - ফখর উদ্দিন আহমেদ

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, আমাদের নেতা তারেক রহমান যদি মনে করেন যে ভালুকায় জাতীয়তাবাদী দলকে বিজয়ী করার জন্য আমি তাঁর কাছে উপযুক্ত ও শক্তিশালী প্লেয়ার, তাহলেই তিনি আমাকে মাঠে নামাবেন। তিনি আরও বলেন, "আর যদি মনে করেন যে এর চেয়েও যুক্ত-উপযুক্ত প্লেয়ার থাকে, তাহলে আমি তার পক্ষে কাজ করতে একবিন্দু কার্পণ্য করব না।" তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে যারা ভালোবাসে, দলকে যারা মানে, তারা জীবনের সবকিছু দিয়েও মানতে পারে; আর দলকে যারা ভালোবাসে না, তারা জীবনের সব পেয়েও দলকে কখনোই ভালোবাসতে পারে না।

শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা গণমানুষের কাছে পৌঁছে দিতে ভালুকা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত খারুয়ালী বাঘসাতরা মোড় খেলার মাঠে লিফলেট বিতরণ ও গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদকে পতনের পরে যখন আমাদের নির্বাচন আসে, তখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে সক্রিয় সৈনিক ছিল, আপনারা জানেন সেদিন আমরা কালো তালিকা করেছিলাম প্রকাশ করার জন্য। সেই কালো তালিকায় এরশাদের যারা দোসর ছিল, তাদের নাম সন্নিবেশিত করা হয়েছিল। সেই সময়ে আমাদের সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রার্থী সংকট ছিল। জাতীয়তাবাদী দলের কোথাও ভোটের সংকট ছিল না। সেই নব্বইয়ের নির্বাচনে আমরা বিজয়ী হয়েছিলাম।

গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাঠান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ