জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সনু নিগমকে সম্প্রতি কাঁধে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তার চোখে-মুখে ক্লান্তির ছাপও স্পষ্ট ছিল। ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়—হঠাৎ কী হয়েছে এই খ্যাতিমান গায়কের?
জানা গেছে, সনু নিগম বর্তমানে স্নায়ু চাপে পড়ার (পিঞ্চড নার্ভ) একটি জটিল সমস্যায় ভুগছেন। এ কারণে গত কয়েকদিন ধরে তিনি তীব্র ব্যথা অনুভব করছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সনু নিগম বলেন, গত এক সপ্তাহে তাকে একাধিক স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়েছে। পাশাপাশি নিয়মিত শারীরিক পুনর্বাসন চিকিৎসাও নিচ্ছেন। তবে এই চিকিৎসা প্রক্রিয়াটি বেশ কষ্টদায়ক বলেও জানিয়েছেন তিনি।
চিকিৎসার জন্য ব্যবহৃত কিছু ওষুধ তার কণ্ঠেও প্রভাব ফেলেছে। ফলে স্বাভাবিকের তুলনায় তার গলা কিছুটা ভারী হয়ে গেছে। তবুও ভক্তদের হতাশ না করে নির্ধারিত সংগীতানুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন এই শিল্পী।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সনু নিগমের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। কাঁধে ব্যান্ডেজ বাঁধা সেই ভিডিও প্রকাশের পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
তবে স্বস্তির বিষয় হলো, এটি কোনো দুর্ঘটনাজনিত আঘাত নয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন সনু নিগম এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন