ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

​রোয়াংছড়িতে দুর্দশাগ্রস্ত পরিবারের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

ছবি : সংগৃহীত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সুবিধাবঞ্চিত ও দুর্দশাগ্রস্ত পরিবারের জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ল্যাট্রিন নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ওয়াশ ইন এফসি পিবিআই’ প্রকল্পের আওতায় এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। প্রকল্পটির অর্থায়ন করছে ওয়ার্ল্ড ভিশন ইউএসএ।

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের উপজেলা ওয়াশ অফিসার মংটিংসাই মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজনিম আলম তুলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আয়েশা এবং রোয়াংছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের রোয়াংছড়ি এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাম্বুগং। তিনি প্রকল্পের কার্যক্রম, অর্জন ও উপকারভোগীদের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাজনিম আলম তুলি সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান পূর্বশর্ত। এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে প্রকল্পের আওতায় নির্বাচিত ১৫৫টি দুর্দশাগ্রস্ত পরিবারের মাঝে ল্যাট্রিন নির্মাণ সামগ্রী এবং প্রতিটি পরিবারকে ৭ হাজার ৪৭৩ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

​রোয়াংছড়িতে দুর্দশাগ্রস্ত পরিবারের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ