২০২৬ ফিফা বিশ্বকাপে এবার খেলোয়াড় হিসেবে নয়, বিশ্লেষকের ভূমিকায় দেখা যাচ্ছে সুইডেনের কিংবদন্তি ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচকে। তবে টুর্নামেন্টের শুরুতেই এক মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সুইডেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জানিয়েছেন, এবারের বিশ্বকাপে তার সমর্থন থাকবে ক্রোয়েশিয়ার প্রতি।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ফক্স স্পোর্টসের বিশ্লেষক প্যানেলে অংশ নিয়ে ইব্রাহিমোভিচ বলেন, তার পারিবারিক শিকড়ের একটি অংশ ক্রোয়েশিয়ার সঙ্গে যুক্ত। সে কারণেই এই বিশ্বকাপে তিনি ক্রোয়েশিয়াকেই সমর্থন করছেন।
গ্রুপ ‘এল’-এর দলগুলোর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, গ্রুপের শীর্ষস্থান নিয়ে মূল লড়াই হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যে। তবে ঘানা এই দুই দলের জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টও ছিনিয়ে নিতে সক্ষম।
অন্যদিকে পানামাকে নিয়ে বেশ খোলামেলা মন্তব্য করেন সাবেক এই সুইডিশ তারকা। তার মতে, গ্রুপের সবচেয়ে দুর্বল দল হবে পানামা। যদিও বক্তব্যের শেষে তিনি স্পষ্ট করেন, এটি কোনো অসম্মানজনক মন্তব্য নয়; বরং গ্রুপের বাকি তিনটি দলের শক্তিমত্তার বাস্তব মূল্যায়ন।
ফক্স স্পোর্টসের বিশ্লেষক প্যানেলে ইব্রাহিমোভিচের সঙ্গে রয়েছেন ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি হেনরি। সম্প্রচারের প্রথম দিনেই দুই ফুটবল ব্যক্তিত্বের মধ্যে মতপার্থক্য দেখা যায়। হেনরি হাইতিকে সম্ভাব্য চমক জাগানো দল হিসেবে উল্লেখ করলে ইব্রাহিমোভিচ তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তার ভাষ্য, হেনরি হয়তো অতিরিক্ত উদারতা দেখাচ্ছেন কিংবা হাইতির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের প্রভাব থাকতে পারে।
জবাবে হেনরি বলেন, হাইতির সামর্থ্যকে খাটো করে দেখার সুযোগ নেই এবং দলটি প্রতিপক্ষকে চমকে দিতে পারে। তবে নিজের অবস্থানে অনড় থাকেন ইব্রাহিমোভিচ। তিনি পুনরায় দাবি করেন, হেনরির মূল্যায়নে বাস্তবতার চেয়ে ভদ্রতাই বেশি প্রাধান্য পেয়েছে।
২০২৩ সালে ক্লাব ফুটবলকে বিদায় জানান জ্লাতান ইব্রাহিমোভিচ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইউরোপের নয়টি ক্লাবের জার্সিতে খেলেছেন এবং সুইডেনের হয়ে ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন।
এবার তার সমর্থনের দল ক্রোয়েশিয়া ১৭ জুন ডালাসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন টরন্টোতে পানামা এবং ২৭ জুন ফিলাডেলফিয়ায় ঘানার মুখোমুখি হবে ক্রোয়াটরা।
বিশ্বকাপের মাঠের বাইরে বিশ্লেষকের ভূমিকায় নতুন অধ্যায় শুরু করলেও জ্লাতান ইব্রাহিমোভিচ তার স্বভাবসুলভ অকপটতা বজায় রেখেছেন। আর সেই স্পষ্টভাষী মন্তব্যই টুর্নামেন্টের শুরুতে তাকে এনে দিয়েছে নতুন করে আলোচনার কেন্দ্রে।
#আর ইউ এস

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন