ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে মেক্সিকোর পর এবার কানাডাতেও অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি ধীরে ধীরে পরিণত হয় বহুসাংস্কৃতিক সংগীত ও নৃত্যের উৎসবে। দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে টরন্টো স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার (১২ জুন) কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার ম্যাচের আগে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রথমে পরিবেশনায় অংশ নেন কানাডীয় সংগীতশিল্পী উইলিয়াম প্রিন্স। কানাডার প্রথম অধিবাসী আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যকে তুলে ধরে ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্যের সমন্বয়ে তিনি দর্শকদের সামনে বিশেষ পরিবেশনা উপস্থাপন করেন।
এরপর কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন ঘটিয়ে মঞ্চে আসেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় কয়েকজন শিল্পী। বলিউড তারকা নোরা ফাতেহি, ফরাসি হিপহপ শিল্পী ভেগেড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় যৌথভাবে পরিবেশন করেন ফিউশনধর্মী সংগীত। ড্রাম বিটের সঙ্গে আধুনিক সংগীতের মিশ্রণে তাদের পরিবেশনা দর্শকদের ব্যাপক উচ্ছ্বাসের জন্ম দেয়।
এই আয়োজনে নোরা ফাতেহি একটি নতুন মৌলিক গানও পরিবেশন করেন। সহশিল্পীদের সঙ্গে তার প্রাণবন্ত উপস্থাপনা মুহূর্তেই পুরো স্টেডিয়ামকে উৎসবের আবহে ভরিয়ে তোলে।
অনুষ্ঠানে আরও অংশ নেন কানাডার খ্যাতিমান সংগীতশিল্পী অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা এবং মাইকেল বুবলে। তাদের পরিবেশনা কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও স্পষ্টভাবে তুলে ধরে।
পুরো অনুষ্ঠানজুড়ে আদিবাসী সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন, আধুনিক সংগীতের ফিউশন এবং আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি এক অনন্য আবহ সৃষ্টি করে। টরন্টো স্টেডিয়ামের পাশাপাশি আশপাশের এলাকাতেও ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
মেক্সিকোতে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর উত্তর আমেরিকার অন্যতম সহ-আয়োজক দেশ হিসেবে কানাডার এই আয়োজন বিশ্বকাপকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করেছে। ম্যাচ শুরুর আগেই বর্ণাঢ্য এ অনুষ্ঠান কানাডার বিশ্বকাপ-অধ্যায়ে বিশেষ মাত্রা যোগ করেছে।
বিষয় : বিশ্বকাপ ফুটবল ২০২৬ সঞ্জয় নোরা ফাতেহি

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন