ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের সঞ্জয়

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ জুন ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের সঞ্জয়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়। মাঠের লড়াইয়ে বাংলাদেশ দল জায়গা করে নিতে না পারলেও, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের উদ্বোধনী আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত ১টায় কানাডার টরন্টোতে স্বাগতিক কানাডার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। সেই জমকালো আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন সঞ্জয়।

ফিফার ঘোষণায় জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে কানাডিয়ান পপ তারকা মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেটসহ আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন খ্যাতিমান শিল্পী পারফর্ম করবেন। তাদের সঙ্গে একই মঞ্চে অংশ নেবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই শিল্পী।

বাংলাদেশে জন্ম নেওয়া সঞ্জয় দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার সুযোগ পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ঘরের এক কোণ থেকে সংগীত সৃষ্টি করার যাত্রা তাকে আজ ফিফা বিশ্বকাপের মঞ্চে নিয়ে এসেছে এবং বিশ্বের সবচেয়ে বড় আসরে নিজের শেকড়কে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত।

এবারের বিশ্বকাপ ইতিহাসের প্রথম আসর, যা যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। একই সঙ্গে ফিফার ইতিহাসে প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশেই পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টরন্টোর এই বিশেষ আয়োজনে আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর উপস্থিতি দেশের ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি গর্বের উপলক্ষ হয়ে উঠেছে। বিশ্বকাপের মাঠে বাংলাদেশের প্রতিনিধিত্ব না থাকলেও, উদ্বোধনী মঞ্চে সঞ্জয়ের অংশগ্রহণ লাল-সবুজের জন্য এক অনন্য অর্জন হিসেবেই বিবেচিত হবে।

#আর ইউ এস

বিষয় : বিশ্বকাপ ফুটবল ২০২৬ সঞ্জয়

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের সঞ্জয়

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ