চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শুধু আয়োজক দেশের সংখ্যা কিংবা অংশগ্রহণকারী দলের দিক থেকেই নয়, বেশ কিছু নতুন নিয়মের কারণেও ফুটবল ইতিহাসে একটি ব্যতিক্রমী বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ফলে বদলে যাচ্ছে টুর্নামেন্টের কাঠামোও। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল নিয়ে অনুষ্ঠিত হবে নতুন সংযোজন ‘রাউন্ড অব থার্টি টু’। এর মাধ্যমে নকআউট পর্বে দলসংখ্যা বেড়ে দাঁড়াবে ৩২-এ।
এ দিকে, মাঠের খেলার গতি বাড়াতে সময় অপচয় রোধে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। খেলোয়াড় পরিবর্তনের সংকেত দেওয়ার পর সংশ্লিষ্ট ফুটবলারকে ১০ সেকেন্ডের মধ্যে নিকটবর্তী সীমানা দিয়ে মাঠ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে সংশ্লিষ্ট দলকে এক মিনিট ১০ জন নিয়ে খেলতে হতে পারে।
একই সঙ্গে থ্রো-ইন কিংবা গোল কিক নিতে অযথা বিলম্ব করলে কার্যকর হবে ‘৫ সেকেন্ডের নিয়ম’। সময়সীমা অতিক্রম করলে প্রতিপক্ষ দল পেয়ে যাবে অ্যাডভান্টেজ।
খেলোয়াড়দের চিকিৎসা সংক্রান্ত নিয়মেও এসেছে পরিবর্তন। গোলরক্ষক ছাড়া অন্য কোনো খেলোয়াড় মাঠে চিকিৎসা নিলে তাকে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। এর উদ্দেশ্য চিকিৎসার অজুহাতে খেলার গতি কমিয়ে দেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করা।
প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণেও বাড়ানো হয়েছে ভিএআরের পরিধি। ভুল কর্নার কিকের সিদ্ধান্ত, কর্নার বা ফ্রি-কিক নেওয়ার আগে পেনাল্টি বক্সে সংঘটিত ফাউল এবং দ্বিতীয় হলুদ কার্ডের মতো কিছু নির্দিষ্ট পরিস্থিতি পর্যালোচনার আওতায় আনা হতে পারে।
শৃঙ্খলা রক্ষায়ও কঠোর অবস্থানে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। জার্সি বা হাত দিয়ে মুখ ঢেকে রেফারিকে অপমানজনক মন্তব্য করা, উসকানিমূলক আচরণ কিংবা সিদ্ধান্তের প্রতিবাদে ইচ্ছাকৃতভাবে মাঠ ত্যাগ করলে সরাসরি লাল কার্ড দেখার ঝুঁকি থাকবে। এমনকি কোনো দল সম্মিলিতভাবে মাঠ ছেড়ে গেলে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করার বিধানও কার্যকর হতে পারে।
ফুটবলকে আরও গতিশীল, ন্যায্য ও শৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হয়েছে। এখন দেখার বিষয়, বিশ্বকাপের মহামঞ্চে নতুন এই নিয়মগুলো কতটা কার্যকরভাবে প্রয়োগ করা যায় এবং সেগুলো খেলার ধরনে কী ধরনের প্রভাব ফেলে।
#আরইউএস
বিষয় : বিশ্বকাপ ফুটবল ২০২৬

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন