ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত অসম্পূর্ণ অধ্যায়গুলোর একটি হতে পারে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ দ্বৈরথ। ক্লাব ফুটবলে বহুবার মুখোমুখি হলেও বিশ্বকাপের মঞ্চে এখনো দেখা হয়নি দুই যুগসেরা তারকার। তবে ২০২৬ বিশ্বকাপে সেই বহু প্রতীক্ষিত লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজিত এবারের বিশ্বকাপে নির্দিষ্ট কিছু সমীকরণ মিলে গেলে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও পর্তুগাল। আর তাতেই বিশ্ব ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচগুলোর একটি বাস্তবে রূপ নিতে পারে।
২০২৩ সালের অক্টোবরের পর থেকে মেসি ও রোনালদোকে একই মাঠে দেখা যায়নি। দুই ভিন্ন দেশের দুই ভিন্ন লিগে খেলার কারণে ক্লাব পর্যায়ে তাদের পুনর্মিলনের সম্ভাবনাও অনেকটাই কমে গেছে। ফলে বিশ্বকাপই হতে পারে তাদের আরেকটি প্রতিদ্বন্দ্বিতার সবচেয়ে বড় মঞ্চ।
প্রথম সম্ভাবনা হলো, আর্জেন্টিনা যদি গ্রুপ জে এবং পর্তুগাল যদি গ্রুপ কে-তে শীর্ষস্থান অর্জন করে, তাহলে দুটি দল একই অর্ধে অবস্থান করবে। এরপর উভয় দল রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬-এর বাধা পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে মেসি ও রোনালদোর।
দ্বিতীয় সমীকরণে, আর্জেন্টিনা ও পর্তুগাল উভয় দলই যদি নিজ নিজ গ্রুপে রানার্সআপ হয়, তাহলে সূচি অনুযায়ী আরও আগেই তাদের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হবে। সে ক্ষেত্রে রাউন্ড অব ১৬-তেই হতে পারে বহুল প্রতীক্ষিত এই দ্বৈরথ।
তৃতীয় সম্ভাবনায়, দুটি দলের একটি যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং অন্যটি রানার্সআপ হয়, তাহলে তারা ভিন্ন অর্ধে চলে যাবে। সেক্ষেত্রে মেসি-রোনালদো দ্বৈরথ দেখার একমাত্র সুযোগ হবে বিশ্বকাপের ফাইনাল।
সব সমীকরণ মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য এখন সবচেয়ে বড় প্রশ্ন—অবশেষে কি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবেন দুই মহাতারকা? ১৮ বছরের অপেক্ষার পর সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে কি না, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।
বিষয় : বিশ্বকাপ ফুটবল ২০২৬

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন