গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ হাসানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সোমবার গোপালগঞ্জ সদর থানাধীন ইসলামবাগ (মান্দারতলা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সেখানে মোঃ হাফিজুর রহমান বাঁধনের রুমে অবস্থানরত দুই সহযোগী মোহাম্মদ মানিক মিয়া (৩৫) ও মোঃ সজিব খান (২৬)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক সজিব খান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সে মাদক সম্রাট হিসেবে পরিচিত হাফিজুর রহমান বাঁধনের নির্দেশে মোটরসাইকেল ব্যবহার করে জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করত।
অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এদিকে মূল অভিযুক্ত হাফিজুর রহমান বাঁধন দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে বাইরে অবস্থান করলেও পলাতক থেকে তার সহযোগীদের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন