ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা থানার বিশেষ অভিযানে পৌর ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভাঙ্গা থানার এসআই (নিঃ) মো. আব্দুল করিম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে ভাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চন্ডিদাসদী এলাকা থেকে মাহমুদুল হাসান লিয়ন (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থানার এফআইআর নং-১০ (তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৫) এবং জিআর নং-২৮২ মামলার তদন্তের অংশ হিসেবে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত মাহমুদুল হাসান লিয়ন স্থানীয় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মামলাটি দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক ধারার সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেফতারের পর তাকে ভাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, “পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান লিয়নকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা থানার বিশেষ অভিযানে পৌর ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভাঙ্গা থানার এসআই (নিঃ) মো. আব্দুল করিম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে ভাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চন্ডিদাসদী এলাকা থেকে মাহমুদুল হাসান লিয়ন (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থানার এফআইআর নং-১০ (তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৫) এবং জিআর নং-২৮২ মামলার তদন্তের অংশ হিসেবে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত মাহমুদুল হাসান লিয়ন স্থানীয় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মামলাটি দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক ধারার সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেফতারের পর তাকে ভাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, “পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান লিয়নকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ