ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন চলতি মৌসুমের পারফরম্যান্সের সুবাদে ব্যালন ডি'অর জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিততে পারেন তিনি। সর্বশেষ ২০০১ সালে মাইকেল ওয়েন ব্যালন ডি'অর জিতেছিলেন।
৩২ বছর বয়সী এই স্ট্রাইকার ক্যারিয়ারের অন্যতম সেরা গোল-স্কোরিং মৌসুম পার করেছেন। বুন্দেসলিগা শিরোপাজয়ী মৌসুমের শেষ ম্যাচ এবং ডিএফবি-পোকাল ফাইনালে হ্যাটট্রিক করে মৌসুমে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬১-তে।
এর মধ্যে বুন্দেসলিগায় করেছেন ৩৬ গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে ১৪ গোল। ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেছেন গোল্ডেন শুও।
দুর্দান্ত এই ফর্ম নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ইংল্যান্ড। ফুটবল বিশ্লেষকদের মতে, দীর্ঘ ৬০ বছরের শিরোপা-খরা কাটিয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে পারলে কেইনের ব্যালন ডি'অর জয়ের সম্ভাবনাও আরও জোরালো হবে।
ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেইন বলেন, "আমার মনে হয় আমি অবশ্যই ব্যালন ডি'অরের আলোচনায় থাকব। এই মৌসুমে তিনটি শিরোপা জিতেছি এবং ব্যক্তিগতভাবেও অসাধারণ কিছু পরিসংখ্যানে পৌঁছেছি। তাই আমি অবশ্যই সেই আলোচনার অংশ।"
বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে ইংল্যান্ড অধিনায়ক বলেন, "যদি এর সঙ্গে বিশ্বকাপও জিততে পারি, তাহলে স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের কোনো খেলোয়াড়ের এই পুরস্কার জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।"
তবে ব্যক্তিগত পুরস্কার নিয়ে বাড়তি আত্মবিশ্বাস দেখাতে চান না কেইন। তার ভাষায়, "আমি এমন মানুষ নই যে বলব, ব্যালন ডি'অর আমারই প্রাপ্য। আমি মাঠের পারফরম্যান্স দিয়েই কথা বলতে চাই।"
বিষয় : বিশ্বকাপ ফুটবল ২০২৬ হ্যারি কেন

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন