ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে একাদশে যারা আছেন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে একাদশে যারা আছেন

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ২০১১ সালের পর এই প্রথম ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল। ফলে সিরিজ ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আলোচনার কেন্দ্রে রয়েছে সম্ভাব্য একাদশের পাশাপাশি উইকেটের চরিত্রও।

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে বাংলাদেশ যে কয়েকটি ওয়ানডে আয়োজন করেছে, সেখানে স্পিননির্ভর উইকেটের পরিবর্তে তুলনামূলক স্পোর্টিং উইকেট দেখা গেছে। তাজা ঘাসযুক্ত এসব উইকেটে পেসাররা অতিরিক্ত গতি ও বাউন্স পেয়েছেন। একই সঙ্গে ব্যাটাররাও স্বাভাবিকভাবে নিজেদের শট খেলতে পেরেছেন। ফলে স্বাগতিক ও সফরকারী—উভয় দলই প্রায় সমান সুবিধা ভোগ করেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই ধরনের উইকেট প্রস্তুতের ইঙ্গিত মিলেছে। সে অনুযায়ী দল সাজানোর পরিকল্পনা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সম্ভাব্য একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে স্বাগতিকরা। একই কৌশল অনুসরণ করতে পারে অস্ট্রেলিয়াও।

চলতি বছরে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ছয়টি ওয়ানডের মধ্যে পাঁচটিতেই পেসারদের আধিপত্য দেখা গেছে। এসব ম্যাচে পেসাররা নিয়েছেন ৬৯টি উইকেট, যেখানে তাদের গড় ছিল ২২ দশমিক ৬০। বিপরীতে স্পিনারদের ঝুলিতে এসেছে ২৬টি উইকেট, গড় ৩৫ দশমিক ৫০। পাকিস্তানে স্পিনসহায়ক উইকেটে ভুগতে হওয়ায় বাংলাদেশের কন্ডিশনে অস্ট্রেলিয়ার প্রধান চিন্তার জায়গা হয়ে উঠতে পারে স্বাগতিকদের পেস আক্রমণ।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে— তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

অন্যদিকে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশে থাকতে পারেন— ম্যাট শর্ট, জস ইংলিশ (অধিনায়ক), মার্নাস লাবুশানে, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, ম্যাট রেনশ, ওলি পিকে, জাভিয়ার বার্টলেট, ম্যাট কুহনেমান, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারা দলই এগিয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে মিরপুরের পরিবর্তিত উইকেটের আচরণ ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে একাদশে যারা আছেন

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ