বিশ্বকাপের ইতিহাসে প্রথম সোমালি রেফারি হিসেবে দায়িত্ব পালনের স্বপ্ন পূরণের আগেই থেমে গেল ওমর আব্দুলকাদির আরতানের যাত্রা। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ২০২৬ ফুটবল বিশ্বকাপের রেফারিদের তালিকা থেকে তাকে বাদ দিয়েছে ফিফা।
২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা পুরুষ রেফারির স্বীকৃতি পাওয়া আরতান মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটিতে প্রবেশে বাধার মুখে পড়েন। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তার প্রবেশ নিষেধাজ্ঞার নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি। তবে সোমালিয়া বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর একটি হওয়ায় ঘটনাটিকে সেই প্রেক্ষাপটেই দেখা হচ্ছে।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ওমর আব্দুলকাদির আরতান ২০২৬ ফিফা বিশ্বকাপে প্রশিক্ষণ কার্যক্রম ও ম্যাচ পরিচালনায় অংশ নিতে পারবেন না। একই সঙ্গে সংস্থাটি স্পষ্ট করেছে, ভিসা ও অভিবাসন সংক্রান্ত বিষয়ে তাদের কোনো ভূমিকা নেই; কোন ব্যক্তি ভিসা পাবেন এবং দেশে প্রবেশ করতে পারবেন কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট আয়োজক দেশের সরকারের এখতিয়ারভুক্ত।
সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ উপদেষ্টার দাবি, আরতানের কাছে বৈধ ভ্রমণ নথি ছিল। নাইরোবিভিত্তিক সোমালি দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, অতীতের ভিসা-সংক্রান্ত জটিলতার বিষয়টি বিবেচনায় নিয়ে তার যাতায়াত সহজ করতে বিশেষ কূটনৈতিক পাসপোর্টও ইস্যু করা হয়েছিল।
ঘটনার ব্যাখ্যা জানতে সোমালি ফুটবল ফেডারেশন ইতোমধ্যে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু গুইলিয়ানি এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশে অপারগতা প্রকাশ করেছেন। তার ভাষ্য, কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিই সঠিক ছিল এবং তিনি সেই সিদ্ধান্তকে সমর্থন করেন।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এই আসরের জন্য ফিফা ঘোষিত ৫২ জন রেফারির তালিকায় জায়গা পেয়েছিলেন আরতান।
সোমালিয়ান জাতীয় ফুটবল লিগের কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করা আরতান ২০১৮ সালে ফিফার স্বীকৃত আন্তর্জাতিক রেফারি হন। এর আগে তিনি আফ্রিকা কাপ অব নেশন্সসহ মহাদেশীয় পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। বিশ্বকাপে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনিই হতেন ইতিহাসের প্রথম সোমালি রেফারি।
বিষয় : বিশ্বকাপ ফুটবল ২০২৬

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন