ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইল-মাগুরার সংরক্ষিত নারী আসনের দায়িত্ব পেলেন নিপুণ রায়

ছবি: ফাইল ফুটেজ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীকে নড়াইল ও মাগুরা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দুই জেলার উন্নয়ন কার্যক্রম তদারকি, প্রশাসনিক সমন্বয় এবং রাজনৈতিক কার্যক্রম পর্যবেক্ষণে তিনি দায়িত্ব পালন করবেন।

শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারদলীয় সংসদ সদস্যদের এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়, দলের ৩৬ জন নারী সংসদ সদস্যকে বিরোধী দলের প্রতিনিধিত্ব করা ৭৯টি সংসদীয় আসনের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নড়াইল ও মাগুরার দায়িত্ব পান নিপুণ রায় চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্যরা উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় ডিও লেটার (আধা-সরকারি পত্র) দিতে পারবেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়, উন্নয়ন প্রকল্প তদারকি এবং বিভিন্ন সরকারি কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ থাকবে তাঁদের।

দলীয় সূত্রের মতে, নারী সংসদ সদস্যদের মাঠপর্যায়ের কর্মকাণ্ডে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উন্নয়ন কার্যক্রমে জবাবদিহিতা ও সমন্বয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্ব পাওয়ার পর নড়াইল ও মাগুরার উন্নয়ন অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতারা।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইল-মাগুরার সংরক্ষিত নারী আসনের দায়িত্ব পেলেন নিপুণ রায়

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ