সরকারি সফরে রাশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার তাদের মস্কোয় স্বাগত জানান রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া রাশিয়া সরকারের সরকারি ও বেসরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। আগামী ৯ জুন তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা ও মস্কোর মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি বৈঠকের অন্যতম আলোচ্যসূচি হবে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার প্রথম রাশিয়া সফর।
এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায় ৭ থেকে ৯ জুন পর্যন্ত খলিলুর রহমানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনকে সামনে রেখে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। বিবৃতিতে খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক এবং আন্তর্জাতিক বিষয়ে দক্ষ ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়।
তিন দিনের এ সফরকে বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ভবিষ্যৎ সহযোগিতা ও কূটনৈতিক যোগাযোগ জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিষয় : পররাষ্ট্রমন্ত্রী

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন