ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার একটি বিশেষ পুলিশ দল রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই আফজাল হোসেন, এসআই খালিদ মাহমুদ, সেলিম শেখ, মো. মিজানুর রহমান, আসাদ শেখ, এএসআই আতাউর রহমান এবং নারী কনস্টেবল অঞ্জু।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকদহ ইউনিয়নের রামকান্তপুর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ২টার দিকে অভিযানের সময় দুইজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটকরা হলেন সুজন মুন্সী (৩২) ও হাজেরা বেগম (৫৮)।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯ পিস ইয়াবা ও ৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হলে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুজন মুন্সীকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং হাজেরা বেগমকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে ভাঙ্গা থানা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন