ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গা থানার ওসির মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী কার্যক্রমে ভাঙ্গা থানার অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানের নামে কোনো ধরনের ভাঙচুর, মারধর বা আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে ওসি মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে শারীরিকভাবে নির্যাতন, বাড়িঘর ভাঙচুর কিংবা জনরোষ সৃষ্টির মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

ওসি আরও বলেন, মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের মাদকবিরোধী আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি সকলকে আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

মিজানুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, পুলিশ ও শান্তিপ্রিয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ভাঙ্গাকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিময় উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গা থানার ওসির মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী কার্যক্রমে ভাঙ্গা থানার অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানের নামে কোনো ধরনের ভাঙচুর, মারধর বা আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে ওসি মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে শারীরিকভাবে নির্যাতন, বাড়িঘর ভাঙচুর কিংবা জনরোষ সৃষ্টির মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

ওসি আরও বলেন, মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের মাদকবিরোধী আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি সকলকে আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

মিজানুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, পুলিশ ও শান্তিপ্রিয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ভাঙ্গাকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিময় উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ