মাদক দ্রব

পত্নীতলায় পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

⎙ প্রিন্ট
পত্নীতলায় পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক




পত্নীতলায় আলাদা অভিযানে ৭০ পিস ইয়াবা ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে ও আগের দিন মঙ্গলবার রাতে উপজেলার আলাদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশে বুধবার সকালে কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর পাগলিডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালায় পত্নীতলা থানা পুলিশ। এ সময় পাকা সড়কের পাশে বটগাছের নিচ থেকে তন্ময় মন্ডল (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি গোপীনগর গ্রামের বিদ্যুৎ মন্ডলের ছেলে। পরে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে দেবর ইউনিয়নের বনগ্রাম চকরঘু এলাকায় অভিযান চালিয়ে মো. সজিব বাবু (২৪) নামে আরেক যুবককে আটক করে পুলিশ। তিনি একই এলাকার মো. আনিছুর রহমানের ছেলে। এ সময় তার বসতবাড়ির প্রধান ফটকের সামনে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার লুঙ্গির ডান কোমরে গোঁজা ৯ পাতায় থাকা ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ