জয়পুরহাটের পাঁচবিবী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মাদককারবারি রাতের আঁধারে পালিয়ে যায়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, ৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৯/৫-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবী থানার নন্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নন্দাইল অস্থায়ী পোস্টের বাম পাশে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি টহলদল। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
পাঁচবিবী সীমান্তে বিজিবির অভিযান, মালিকবিহীন ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার