নওগাঁয় ট্রাফিক বিভাগের নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন পুলিশ সুপার

নওগাঁয় ট্রাফিক বিভাগের নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন পুলিশ সুপার
নওগাঁয় ট্রাফিক বিভাগের নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন পুলিশ সুপার
প্রিন্ট

নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে নতুন ভবনে কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

দীর্ঘদিন ধরে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম শহরের একটি সরু গলিতে অবস্থিত ছোট পরিসরের ভাড়া করা ভবনের এক ফ্লোরে পরিচালিত হয়ে আসছিল। সীমিত পরিসরের কারণে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন অসুবিধা ছিল। এসব সীমাবদ্ধতা দূর করে ট্রাফিক বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে নতুন ভবনে বৃহৎ পরিসরে কার্যালয় স্থানান্তর করা হয়েছে।

নতুন কার্যালয়টি নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে বদলগাছী সড়কে জেলা কারাগারের সামনে অবস্থিত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইতোমধ্যে নওগাঁ জেলায় ই-প্রসিকিউশন কার্যক্রম চালু হয়েছে। নতুন কার্যালয়ের মাধ্যমে ট্রাফিক বিভাগের দাপ্তরিক কার্যক্রম, যানবাহন ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগ কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

নতুন ও বৃহৎ পরিসরের এই কার্যালয় ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নতুন কার্যালয়ের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে নওগাঁ জেলার ট্রাফিক ব্যবস্থাপনায় আরও গতিশীলতা ও আধুনিকতার নতুন মাত্রা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


শেয়ার করুন-