সারাদেশ

নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম নিয়ে শিক্ষার্থীদের মতবিনিময়

মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

⎙ প্রিন্ট
নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম নিয়ে শিক্ষার্থীদের মতবিনিময়
নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়
⌖ আত্রাই
মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) আত্রাই থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। সভায় প্রধান আলোচক ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মতবিনিময় সভায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভায় মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রতারণা বা সাইবার অপরাধের শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তারা বলেন, সচেতন শিক্ষার্থীরাই পারে নিরাপদ সমাজ গড়ে তুলতে। তাই মাদককে না বলা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সম্পর্কিত সংবাদ