আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর ইউনিয়নের গোটগাড়ী বাজার ও চক রাজাপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ, কুশল বিনিময় ও সুধী সমাবেশ করেন তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে খোলামেলা আলোচনা করেন অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল। পাশাপাশি সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
গণসংযোগকালে তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্থানীয় জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নেকবর আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আমেদ আলী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলহাজ্ব শামসুর রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৭নং প্রসাদপুর ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে নির্বাচনী তৎপরতা জোরদার করছেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল।

শেয়ার করুন-




























































