মান্দায় চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের পক্ষে স্থানীয়দের উঠান বৈঠক

মান্দায় চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের পক্ষে স্থানীয়দের উঠান বৈঠক
মান্দায় চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের পক্ষে স্থানীয়দের উঠান বৈঠক
প্রিন্ট
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলার ১ নং ভারশোঁ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিনের সমর্থনে উঠান বৈঠক করেছেন এলাকাবাসী।‎‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বালিচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নিজ গ্রামের বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বালিচ গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব জিল্লুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাঁরশো ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহরাব হোসেন।‎‎উক্ত উঠান বৈঠকে জন প্রত্যাশিত চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন বলেন, আমি মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের বালিচ গ্রামের একজন স্থায়ী বাসিন্দা, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ক্ষুদ্র একজন মানুষ, দল থেকে যদি আমাকে মনোনয়ন দেয়া হয় তাহলে আমি এলাকার উন্নয়নের স্বার্থে জনগণকে সাথে নিয়ে কাজ করব। নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের মৌলিক সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ভারশোঁ ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, রেজাউল হোসেন, কালিপদ, সুনীল, নজরুল ইসলাম, কাজেম আলী, মকবুল হোসেন প্রমূখ। এ সময় স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-